দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে : জ্বালানি উপদেষ্টা
দোষারোপের সংস্কৃতি থেকে বের হয়ে পারস্পরিক সংবেদনশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্বসাহিত্য কেন্দ্রে তার রচিত ‘বাংলাদেশের সমাজ ও রাজনীতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, বর্তমান সমাজে মানুষের মধ্যে যত্ন ও সহানুভূতির ঘাটতি রয়েছে। ব্যক্তিগত দায়বদ্ধতা থেকে মানুষের প্রতি মানুষের দরদ তৈরির ক্ষুদ্র প্রয়াস হিসেবেই তিনি বইটি লিখেছেন।
অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ বিভিন্ন উপদেষ্টা ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। বইটিতে বাংলাদেশের সমাজ ও রাজনীতির ঐতিহাসিক বিকাশ, কাঠামোগত পরিবর্তন এবং সমসাময়িক রাজনৈতিক-অর্থনৈতিক বাস্তবতা সহজভাবে তুলে ধরা হয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156431