নওগাঁ-৬ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস ভোটারদের

নওগাঁ-৬ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস ভোটারদের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দের পর থেকে উৎসব মুখর পরিবেশে প্রার্থী ও তাদের সমর্থকরা ভোটারদের বাড়ি বাড়ি, হাটে বাজারে, চলার পথে, চা- স্টলে কুশলাদি বিনিময়সহ ভোট প্রার্থনা করছেন।

পথসভা গণসমাবেশ ও নানা সামাজিক অনুষ্ঠান ও পারিবারিক আয়োজনের বিভিন্ন অনুষ্ঠানে প্রার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমজমাট হয়ে উঠছে। দীর্ঘ সময় এই আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও তাদের অনুপস্থিতিতে অতীত ভোটের হিসাব অনুযায়ী এই আসনটির একচ্ছত্র আধিপত্যপর্ণ ছিলো বিএনপির।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাঠে রয়েছেন ৫ জন প্রার্থী। তারা হলেন বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ রেজাউল ইসলাম, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের নওগাঁ জেলা কর্ম পরিষদের সদস্য ও আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর খবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের রাণীনগর উপজেলা শাখার সহ-সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ রিপাবলিকান পার্টি আতিকুর রহমান রতন মোল্লা, সাবেক চারদলীয় জোট সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আলমগীর কবির মোটর সাইকেল প্রতীক নিয়ে এই আসনের গ্রাম থেকে পাড়া মহল্লা ও উপজেলা সদর এলাকায় চষে বেড়াচ্ছেন।

নওগাঁ-৬ আসনে স্থানীয় জনগণ ও ভোটারদের মাঝে সুষম উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অঙ্গিকার প্রায় সকল প্রার্থীরই। ভোটের মাঠে নারী ভোটার এবং তারুন্যের ভোটারের ভূমিকা এবারের জয়-পরাজয়ের নির্ধারণের মানদন্ড হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। মাঠ পর্যায়ে ভোটার স্থানীয় রাজনীতিবিদ ও সুশিল সমাজের সাথে কথা বলে জানা গেছে, বেশির ভাগ রাজনৈতিক ব্যক্তিরা নিজেদের দলীয় প্রার্থীদের ব্যাপারে জয়ের আশাবাদ ব্যক্ত করেন।

তবে ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকেই ভোট দিবে। তারা সু-নিদৃষ্টি ভাবে জয়ের ব্যাপারে মন্তব্য করতে রাজি না। এই আসনে ধানের শীষ, দাঁড়িপাল্লা ও স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

নওগাঁ-৬ আসনে ৩ লাখ ৪৫ হাজার ৪১৬জন ভোটার রয়েচেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪হাজার ৩৫০জন। নারাী ১ লাখ ৭১ হাজার ৬১জন এবং তৃতীয় লিঙ্গ ৫ জন। আত্রাই উপজেলায় ১ লাখ ৭৭হাজার ২৩জন। রাণীনগরে ১ লাখ ৬৮ হাজার ৩৯৩ জন। রাণীনগরে মোট ভোট কেন্দ্র ১১৫টি। সব মিলিয়ে আগামি ১২ ফেব্রুয়ারি ভোটে নওগাঁ-৬ আসনে কোন প্রার্থীর দিকে ভোট যাচ্ছে সেটি এখন দেখার অপেক্ষা।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার রাকিবুল হাসান জানান, এখন পর্যন্ত নওগাঁ- ৬ আসন রাণীনগর উপজেলায় পাল্টা-পাল্টি ৩টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এখানে নির্বাচনের পরিবেশ ভালো। নির্বাচন অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর করতে মাঠ পর্যায় আমরা কাজ করছি। অভিযোগ ৩টি নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের বরাবরে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156424