সুন্দরবনে জলঘাটা থেকে নৌকাসহ ৩ কাঁকড়া শিকারি আটক
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবন থেকে অবৈধভাবে কাঁকড়া শিকারের সময় নৌকাসহ ৩ শিকারিকে আটক করেছে সুন্দরবন স্মার্ট টিম।
সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতে সুন্দরবনের জলঘাটা পুষ্পকাটি অভয়ারণ্য এলাকায় অভিযান পরিচালনা করে।
আটককৃত জেলেরা হলেন, কয়রা উপজেলার ৪ নম্বর কয়রা গ্রামের মোকছেদ গাজীর ছেলে মোসানুর রহমান (৪৫), দশালীয়া গ্রামের আনছার সরদারের ছেলে রফিকুল ইসলাম (৫৫) এবং একই গ্রামের মনকাজ মোল্লার ছেলে শাহিনুর রহমান (৪৪)।
সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ মশিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অবৈধভাবে কাঁকড়া শিকারের অপরাধে আটক তিনজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।’