সমতা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আরএফএল হাউজওয়্যার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

সমতা ও সমৃদ্ধির বার্তা নিয়ে আরএফএল হাউজওয়্যার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল এর গৃহস্থালি পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান আরএফএল হাউজওয়্যার এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গ্রায় ৭০০ জন পরিবেশক অংশগ্রহণ করেন। 

সম্মেলনে ব্যবসায়িক সাফল্য, ভবিষ্যৎ প্রবৃদ্ধি ও পরিকল্পনা, নতুন পণ্যের উদ্ভাবন এবং বাজার সম্প্রসারণ কৌশল তুলে ধরা হয়। এবারের সম্মেলনে বিক্রয় কার্যক্রমে অসাধারণ অবদান রাখার জন্য ১৩ জন সেরা পরিবেশককে ‘সমতার চেয়ার’-এ বসিয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল বলেন, “আমাদের পরিবেশকরাই ব্যবসায়িক সাফল্যের প্রকৃত চালিকাশক্তি। তাদের অক্লান্ত পরিশ্রম, বাজার সম্পর্কে গভীর ধারণা এবং গ্রাহকদের সঙ্গে নিবিড় সম্পর্কই আমাদের পণ্যকে দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিচ্ছে। আমরা বিশ্বাস করি, পারস্পরিক আস্থা, সহযোগিতা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। আরএফএল গ্রুপ সবসময় পরিবেশকদের পাশে থেকে ব্যবসা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সহায়তা ও দিকনির্দেশনা দিয়ে যাবে”।

তিনি আরও বলেন, “আমরা কেবল পণ্য বিক্রি করতে চাই না, আমরা একটি টেকসই ব্যবসায়িক পরিবার গড়ে তুলতে চাই যেখানে প্রত্যেকে সমান মর্যাদা ও সুযোগ পাবে”।
ডিউরেবল প্লাস্টিক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. তৌকিরুল ইসলাম, আরএফএল হাউজওয়্যার এর হেড অব মার্কেটিং মো. ইসফাকুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156376