দিনাজপুরের নবাবগঞ্জে ভালো ফলনের আশা নিয়ে বোরো রোপণ শুরু
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ভালো ফলনের আশা নিয়ে বোরো রোপণ কাজ শুরু করেছে চাষিরা। সময়মত রোপণ করতে পারলে ভালো ফলন আসে এমনটাই তাদের আশা। তাই তারা বর্তমানে বোরো রোপণ কাজে ব্যস্ত সময় পার করছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, চাষিরা তাদের বোরো ফসল রোপণের কাজ ইতোমধ্যে শুরু করেছে। এখনও পুরোদমে শুরু হয় নাই। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ৫ শতাংশ রোপণ কাজ হয়েছে। আর ২/৪ দিনের মধ্যে পুরোদমে রোপণ কাজ শুরু হবে। আপতত সার বীজ ও পানির কোন সমস্যার সৃষ্টি হয়নি।
উপজেলায় নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, নির্ধারিত জমির মধ্যে হাইব্রিড জাত ৫ হাজার ৮৪৫ হেক্টর এবং উফশীজাত ১২ হাজার ১০ হেক্টর জমি রয়েছে।
উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হাইব্রিড জাত ২৯ হাজার ১০৮ মে.টন ধান আর উফশীজাত ৫৪ হাজার ২৮৫ মে.টন ধান। চাল নির্ধারণ করা হয়েছে হাইব্রিড জাত হেক্টর প্রতি ৪.৯৮ মে.টন আর উফশীজাত ৪.৫২ মে.টন। গড় ধরা হয়েছে ৪.৫৯ মে.টন চাল। এসব জমি রোপণের জন্য ৮৩৬ হেক্টর জমিতে বীজতলা রয়েছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156375