ভাত খেয়ে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভব?
ডায়াবেটিস হলেই অনেকের প্রথম প্রশ্ন - তাহলে কি ভাত একেবারে বাদ? বাস্তবতা হলো, ভাত খাওয়া আর ডায়াবেটিস নিয়ন্ত্রণ - এই দুটো বিষয় একে অপরের শত্রু নয়। সমস্যা ভাত নয়, সমস্যা হলো পরিমাণ, ধরন এবং খাওয়ার পদ্ধতি।
ভাত মূলত কার্বোহাইড্রেটের উৎস, যা শরীরে গিয়ে গ্লুকোজে পরিণত হয়। তাই একবারে বেশি ভাত খেলে রক্তে শর্করা দ্রুত বাড়তে পারে। কিন্তু সঠিক পরিমাণে এবং সঠিকভাবে ভাত খেলে ডায়াবেটিস রোগীর রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
১. চালের ধরন
তবে সব ভাত এক রকম নয়। সাদা চালের ভাত দ্রুত হজম হয়, ফলে রক্তে শর্করা দ্রুত বাড়ে। অন্যদিকে লাল চাল বা ব্রাউন রাইস ও আংশিক সিদ্ধ চালের ভাতে আঁশ বেশি থাকে। এই আঁশ রক্তে শর্করা ধীরে বাড়াতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য চালের ধরন নির্বাচন গুরুত্বপূর্ণ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156355