তারেক রহমান যাচ্ছেন খুলনায় , সমাবেশ মাঠে নেতাকর্মীদের উচ্ছ্বাস
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনায় যাচ্ছেন । তার আগমন ঘিরে সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সমাবেশস্থল খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে আসতে শুরু করে নেতাকর্মীরা। সোমবার ভোর থেকে দেখা যায় মাঠের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে তাদের ভিড় বাড়তে থাকে। খুলনাসহ সাতক্ষীরা ও বাগেরহাটের কর্মী-সমর্থকরা সমাবেশে যোগ দিতে আসছেন বিভিন্ন যানবাহনে।
দুপুর ১২ টায় মঞ্চে উঠবেন প্রধান অতিথি ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খুলনাসহ ৩ জেলার ১৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।এছাড়া এ অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দিবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন গণমাধ্যমে জানান, এই জনসমাবেশকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নির্বাচনী সমাবেশে রূপ দেয়ার লক্ষ্য নেয়া হয়েছে। আনুমানিক আট লাখ মানুষের উপস্থিতি হওয়ার আশা করা হচ্ছে। সমন্বয়, শৃঙ্খলা, আবাসন, মিডিয়া ও নিরাপত্তাসহ ছয়টি উপ-কমিটি একযোগে কাজ করছে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156290