ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে

ঘাটাইলে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুনের অভিযোগ উঠেছে

টাঙ্গাইলের ঘাটাইলে পারিবারিক কোলহের জেরে ছোট ভাই আলমের লাঠির আঘাতে খুন হয়েছেন বড় ভাই শাহীন।

আজ রোববার (১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নাগবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহীন ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে। এদিকে নিহতের ঘটনায় শাহীনের স্ত্রী বাদি হয়ে ছোট ভাই আলমের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ জানুযারি শুক্রবার সকাল ১১ টায় রান্না ঘরের টিন ভাগাভাগি নিয়ে পারিবারিক কলহ বাঁধে। এক পর্যায়ে ছোট ভাই আলম বড় ভাই শাহীনকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ ভোরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, নিহতের স্ত্রী তাসলিমা ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আসামী ধরার জন্যে পুলিশ তৎপর রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156267