ইস্পাহানি ৩৭তম  জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ইস্পাহানি ৩৭তম  জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ইস্পাহানি ৩৭ তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপ’-এর পুরষ্কার বিতরণী  ও সমাপনী অনুষ্ঠান এক জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো । এ উপলক্ষে ৩১/০১/২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৭.০০ টায়  রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ই.আর. সি  মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি সৈয়দ মাহবুবুর রহমান।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, মোঃ মাহবুব-উল-আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক জনাব ইমাদ ইস্পাহানি। এছাড়াও বাংলাদেশ ব্রিজ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

ইস্পাহানি ৩৭তম জাতীয় টিম ব্রিজ চ্যাম্পিয়নশিপের খেলাগুলো রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের ই.আর. সি   মিলনায়তন ও রাজধানীর অলিম্পিক ভবনে গত ২৩ থেকে ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ চ্যাম্পিয়নশিপের ৩৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে শিরোনামহীন’ আর রানারআপ হয়েছে ‘ম্যাক্সিমাস’। ৩১ জানুয়ারি আয়োজিত উত্তেজনাকর ফাইনাল ম্যাচে ৩০.৩৩ পয়েন্টে হারিয়েছে ম্যাক্সিমাস’ কে। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি চ্যাম্পিয়ন ‘শিরোনামহীন’ দলের খেলোয়াড় মোঃ জাহিদ হোসেন, শাহ্‌ জিয়াউল হক, রাসেদুল আহসান নাইম, মশিউর রহমান সুমন, নাইমুল হাসান তপু এর হাতে মেডেল ও ট্রফি তুলে দেন।     

উদ্বোধনী অনুষ্ঠানে  বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি জনাব  সৈয়দ মাহবুবুর রহমান বলেন ব্রিজ একটি বুদ্ধিবৃত্তিক খেলা। তিনি তাঁর বক্তব্যে বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে ব্রিজ খেলাকে আরও জনপ্রিয় করতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আরও সম্পৃক্ত করায় জোর দেন। এছাড়াও আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশের ব্রিজ খেলার সাফল্য উল্লেখ করে তিনি ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক ট্রফি অর্জনের আশাবাদ ব্যক্ত করেন।

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া সচিব, জনাব মোঃ মাহবুব-উল-আলম এ অনুষ্ঠান উপলক্ষে এক বার্তায়  বলেন দেশের প্রচলিত খেলাগুলোর মধ্যে ব্রিজের অনেক আন্তর্জাতিক সাফল্য রয়েছে। ভবিষ্যতে এ খেলার প্রসার ও উন্নয়নে তাঁর মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে। অনুষ্ঠানের বিশেষ অতিথি, ইস্পাহানি গ্রুপের পরিচালক, জনাব ইমাদ ইস্পাহানি বলেন, ইস্পাহানি সবসময়ই ব্রিজ খেলার উন্নয়নে পাশে আছে ও থাকবে। তিনি এ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতার সুযোগ দেয়ায় বাংলাদেশ ব্রিজ ফেডারেশনকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য যে, বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে ইস্পাহানি সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।জনপ্রিয় খেলাগুলোর পাশাপাশি তুলনামূলক কম জনপ্রিয় খেলাগুলোর উন্নয়ন ও প্রসারেও  ইস্পাহানি সবসময়ই সচেষ্ট। ইতিপূর্বেও বাংলাদেশ ব্রিজ ফেডারেশন আয়োজিত এ  টুর্নামেন্টে ইস্পাহানি নিয়মিত পৃষ্ঠপোষকতা করে এসেছে।  এছাড়াও ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, দাবা, স্কোয়াশ, গলফসহ অন্যান্য খেলায়ও ইস্পাহানি সবসময়ই পৃষ্ঠপোষকতা করে থাকে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156246