কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেক্ট্রনিক্স পণ্যের বিজনেস রিভিউ কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত
কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ড ইলেকট্রনিক্স পণ্যের বিপণনকারী বিপণন কর্মকর্তাবৃন্দের অংশগ্রহণে বিজনেস রিভিউ কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় তিন শতাধিকের অধিক কর্মকর্তা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা তুলে ধরা এবং সফল কর্মকর্তাদের সম্মাননা প্রদান।
কনফারেন্সের শুরুতে গ্রুপের এমডি মোঃ নুরুন আমিন অংশগ্রহণকারী বিপণন কর্মকর্তাদের ২০২৫ সালের পারফরম্যান্স ও অর্জনের জন্য বিশেষ ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশে কনকা, গ্রী ও হাইকো ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স ও হোম এ্যাপল্যায়েন্স পণ্য সামগ্রী গ্রাহক, ক্রেতা ও ভোক্তাদের নিকট প্রচার, প্রসার ও বিপণনের জন্য কর্মকর্তাদের আরওা দায়িত্বশীল ও যত্নবান হওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
ডপেুটি ম্যানজেংি ডরিক্টের মোহাম্মদ নুরুচ্ছাফা বাবু বলেন বিপণন কর্মকর্তারাই আমাদের সকল কর্মকান্ডের অন্যতম মূল চালিকা শক্তি এবং প্রত্যেকেই ইলেক্ট্রো মার্ট পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য অংশ। কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম এবং অব্যাহত প্রচেষ্টার কারনেই আমাদের ব্র্যান্ডগুলো দেশের সর্বত্র ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।
অপর ডিএমডি মোঃ নুরুল আফছার বলেন কনকা, গ্রী ও হাইকো ইলেক্ট্রনিক্স পণ্য সামগ্রী এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি ঘরে ঘরে। কনকা, গ্রী ও হাইকো ইলেকট্রনিক্স পণ্যের বিশেষ বৈশিষ্ঠ্য, গুণগতমান, গ্রহণযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা এবং সাশ্রয়ী মূল্যের কারণে বর্তমানে বিশ্বব্যাপী গ্রাহকদের প্রথম পছন্দ। তিনি কনকা, গ্রী ও হাইকো পণ্যের নতুন মডেল সমুহের বিশেষ বৈশিষ্ঠ্য, সুবিধা ও গুণাগুণ বিপণন কর্মকর্তাদের নিকট তুলে ধরেন।
কনফারেন্সে ২০২৬ সালের বিপণন কর্মকান্ডকে আরও গতিশীল ও সুদৃঢ় করতে এবং ক্রেতাদের চাহিদা ও বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করা হয়। কনফারেন্সে শেষে ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিভিন্ন পর্যায়ের বিপণন কর্মকর্তাদেরকে পুরষ্কার প্রদান করা হয়।
এছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রুপের পরিচালক নুরুল আজিম সানি, জিএম মাহমুদুন নবী চেীধুরী, জিএম জহিরুল হক মজুমদার এবং এনএসএম মোঃ জুলহাক হোসাইনসহ উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156239