১১ ও ১২ ফেব্রুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) বিভাগ থেকে এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির এ-সম্পর্কিত প্রজ্ঞাপনের আলোকে এই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা অনুযায়ী, সারা দেশের ব্যাংকগুলোতে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ছুটির কারণে ব্যাংকগুলোর বিশেষ কার্যক্রম এবং ফান্ড ট্রান্সফারের জন্য ব্যাংকগুলোকে নিজস্ব উদ্যোগে ব্যবস্থা নিতে হবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156210