কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে র্যাবের হানা, আটক ২০ দালাল
কিশোরগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল বিরোধী বিশেষ অভিযানে র্যাবের হাতে আটক হয়েছে ২০ জন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি)) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ র্যাব-১৪ এর একটি দল।
অভিযানকালে সিভিল পোশাকে থাকা র্যাব সদস্যদের কাছে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে দালাল চক্রের সদস্যরা।
এসময় পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাপ্রার্থীদের কাছ থেকেও অতিরিক্ত টাকা আদায়ের চেষ্টা চালায় তারা।
পরে হাতেনাতে আটক হওয়া দালাল চক্রের ২০ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেন র্যাব হেডকোয়ার্টারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের।
র্যাব জানিয়েছে, পাসপোর্ট সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে দালাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156205