গৌরনদীতে মাইক্রোবাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১১
গৌরনদীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে অন্তত ১১ জন আহত হয়েছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) ভোররাতে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় ঢাকা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত ২ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বিষয়টি গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ নিশ্চিত করেছেন।তিনি জানান,দুর্ঘটা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী ফায়ার স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, বরিশালগামী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-২০-১৭২০)রোববার ভোররাত সাড়ে ৪টার দিকে গৌরনদী দক্ষিন বিজয়পুর অতিক্রম কালে বিপরিত দিক থেকে আশা ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৬-২৫৭১)- এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও মাইক্রোবাসের সম্মুখ দুমড়ে মুচড়ে চালকসহ মাইক্রোবাসের ১১ যাত্রী আহত হয়। খবর পেয়ে আমিসহ ফায়ারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।