নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় যৌথবাহিনীর অভিযানে ৪০ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (৩১ জানুয়ারি) গভীর ফতুল্লার দেওভোগ নুর মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয় মিয়া(২৫) দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত লাল মিয়ার ছেলে ও মিঠু সরদার(৩৫) ভোলাইল শান্তিনগর এলাকার মৃত হাসান সরদারের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে ৪০ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা করতেন। তাদের গডফাদার ও সহযোগীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/156185