ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া নামে এক নারী। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢামেক’র ২১২ নম্বর ওয়ার্ডে জন্ম হয় এই ছয় নবজাতকের। 

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে ও তিনজন মেয়ে। তবে, নবজাতকদের ওজন কম হওয়ায় তিনজনকে ঢাকা মেডিকেলের এনআইসিইউ এবং বাকি তিনজনকে একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।

পোস্ট লিংক : https://www.dailykaratoa.com/article/139917